ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সরকারি চাকরিজীবী

অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীর মূল্যায়ন যে কারণে প্রত্যাশিত

অধিদপ্তরে নবম ও দশম গ্রেডের কর্মকর্তা নিয়োগ করে পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু সংস্থাগুলোতে যার যার মতো করে নিয়োগ হয়। রাজনৈতিক সরকারের সময় এসব নিয়োগের সময় সংস্থা প্রধানগণকে ভালো চাপ মোকাবিলা করতে হয়। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ না হলে উপযুক্ত মানের জনবল পাওয়া যাবে না। আর যোগ্য না হলে ভালো দায়িত্ব দেওয়ার সুপারিশ করলে জনগণ সেসব কর্মীর কাছ থেকে ভালো সেবা পাবে না। বর্তমানে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি যেভাবে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে সব ব্যাংকের নবম ও দশম গ্রেডের পদে লোকবল নিয়োগ করে, সেভাবেই একটা আমব্রেলা কমিটির মাধ্যমে করপোরেশন, বোর্ড বা অনুরূপ সব সংস্থায় একটা বড় কর্তৃপক্ষের মাধ্যমে নবম ও দশম গ্রেডের পদে নিয়োগ হলে প্রভাবশালীদের হস্তক্ষেপ বন্ধ হবে এবং যোগ্য লোক আসতে পারবে।

আপডেটঃ ২৭ অক্টোবর ২০২৫ | ১৩:৫৯
অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীর মূল্যায়ন যে কারণে প্রত্যাশিত

সর্বশেষ