ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য

বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস, অংশ নিচ্ছেন জোবাইদা রহমান

জার্মানির রাজধানী বার্লিনে তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু হয়েছে আজ রোববার। অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সম্মেলনে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। এতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা.জোবাইদা রহমান। বাংলাদেশ থেকে এই দুই অতিথির রোববার ও সোমবার দুটি অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা উদোক্তারা জানিয়েছিল। তবে শেষ মুহূর্তে ড. মুহাম্মদ ইউনূসের সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানানো হয়।

আপডেটঃ ১১ অক্টোবর ২০২৬ | ২১:২৩
বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস, অংশ নিচ্ছেন জোবাইদা রহমান

সর্বশেষ