ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
×

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ০৭ মার্চ ২০২২ | ০৬:৩৮ | আপডেট: ০৭ মার্চ ২০২২ | ০৬:৩৮

সুনামগঞ্জের ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন বটেরখাল নদে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো গ্রামে জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ওই দুই বোন হলো- সুমাইয়া বেগম (৮) এবং নাহিদা বেগম (৬)। নিহত ওই দুই বোন কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত দুই বোনের বাবা নজরুল ইসলাম একজন অটোরিকশা চালক। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বাক প্রতিবন্ধী সুমাইয়া বেগম ও প্রথম শ্রেনীর শিক্ষার্থী নাহিদা বেগম। দুপুরে বিদ্যালয় ছুটি শেষে বাড়িতে ফিরে তারা পার্শ্ববর্তী বটেরখাল নদে গোসলে করতে গেলে পানিতে তলিয়ে যায়। দুপুর ১টার দিকে ওই নদ থেকে দুই বোনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা

স্থানীয় ইউপি সদস্য জহির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই শিশুর মধ্যে সুমাইয়া বেগম বাকপ্রতিবন্ধী।

কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মারা যাওয়া ওই দুই শিশু আমার বিদ্যালয়ের শিক্ষার্থী। সকালে তারা দুই জন একইসাথে বিদ্যালয়ে এসেছিল।

আরও পড়ুন

×