ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিল কেডিএ

ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিল কেডিএ
×

খালিশপুরের নির্মাণাধীন ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয় - সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২২ | ০৭:০৯ | আপডেট: ০৯ মার্চ ২০২২ | ০৮:৩৭

নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।

বুধবার দুপুরে নগরীর খালিশপুর এলাকার নির্মাণাধীন ৪ তলা একটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। এর আগে গত মাসে আরও পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেয় কেডিএ।

এ সময় কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা শামীম জেহাদ, নিয়োজিত কর্মকর্তা মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

কেডিএর কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ভবন নির্মাণের জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে নকশা অনুমোদন নেন নগরীর খালিশপুর থানার গোয়ালপাড়া এলাকার সুশান্ত বিশ্বাস। কিন্তু নকশা না মেনেই ভবনের কাজ সম্পন্ন করেন তিনি। নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলতে তাকে কয়েক দফা নোটিশ দেয় কেডিএ। কিন্তু তিনি আইন না মেনে কাজ অব্যাহত রাখেন। ফলে ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে।

আরও পড়ুন

×