স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে সিইসি
সন্দ্বীপে হবে নিজস্ব নির্বাচন অফিস
চট্টগ্রাম ব্যুরো ও সন্দ্বীপ প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ১০:৩২ | আপডেট: ২০ মার্চ ২০২২ | ১০:৩২
সন্দ্বীপে সার্ভার স্টেশনসহ নিজস্ব নির্বাচন অফিস ভবন নির্মিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে দু'দিনের সফরে গিয়ে রোববার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম।
- বিষয় :
- সন্দ্বীপ
- নির্বাচন অফিস
- ভবন
- সিইসি
- কাজী হাবিবুল আউয়াল
