ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শারীরিক প্রতিবন্ধী নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

শারীরিক প্রতিবন্ধী নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার, গ্রেপ্তার ১
×

নওগাঁ প্রতিনিধি ও রানীনগর সংবাদদাতা

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ১৩:১৪ | আপডেট: ২০ মার্চ ২০২২ | ১৩:১৪

নওগাঁর রানীনগর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী এক নারীর মরদেহ ৩১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে ঢাকার আশুলিয়া থানার জিরাবো পশ্চিমপাড়া বায়তুন নুর জামে মসজিদের পাশ থেকে মাটি খুঁড়ে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর নাম লাভলি খাতুন (৩১)।

এ ঘটনার হোতা এবং লাভলীর কথিত প্রেমিক মাহাবুবুল আলম বিস্কুটকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। রোববার নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে এসপি আব্দুল মান্নান মিয়া জানান, লাভলি প্যারামেডিকেল পাস করে নিজ এলাকার বেতগাড়ী বাজারে পল্লিচিকিৎসক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এর মধ্যে তার সঙ্গে একই গ্রামের মাহাবুবুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। মাহাবুবুল পরে কয়েক দফায় লাভলির কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ নেয়। এর মধ্যে পরকীয়ার বিষয়টি মাহাবুবুলের স্ত্রী ও পরিবার জেনে যায়। এমন পরিস্থিতিতে লাভলিকে হত্যার পরিকল্পনা করে মাহাবুবুল।

এসপি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী গত ১৬ ফেব্রুয়ারি বিয়ের কথা বলে লাভলিকে ঢাকায় নিয়ে এসে কয়েকজনের সহযোগিতায় হত্যা করে মাহাবুবুল।

রানীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই পারভেজ আলী রোববার থানায় একটি হত্যা মামলা করেছেন।

আরও পড়ুন

×