নতুন ঘর পাচ্ছেন সেই ষাটোর্ধ্ব নিঃসন্তান বিধবা রোকেয়া
ছবি: সমকাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২ | ১৩:২৭ | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ | ১৩:২৭
অবশেষে নতুন ঘর পাচ্ছেন সেই ষাটোর্ধ্ব নিঃসন্তান বিধবা রোকেয়া বেগম (রুকি)। এই ষাটোর্ধ্ব নিঃসন্তান বিধবা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামের মৃত সোহরাফ মাতুব্বরের স্ত্রী থাকেন মরহুম বাবা আকমল মুন্সীর বাড়িতে।
শুক্রবার বিকেলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: তাছলিমা আক্তার তার বসত বাড়ি পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এসময় তিনি রোকেয়া বেগম (রুকি) এর হাতে নিজস্ব তহবিল থেকে কিছু অর্থও প্রদান করেন। পরিদর্শনকালে তিনি জানান, আগামীকালই থেকেই ঘরের কাজ শুরু হবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতার বলেন, পত্রিকার মাধ্যমে এই রোকেয়া বেগমের অসহায়ত্বের খবর জানতে পারি। পরবর্তীতে আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। যেহেতু তিনি পৈত্রিক ভিটায় থাকতে চান, সরকারি ঘরে যাবেন না তাই সমাজসেবা অফিসারের সঙ্গে আলোচনা করে অসহায়দের অন্য সরকারি খাত হতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করেছি।
