ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড
×

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২ | ২১:৫৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ | ২১:৫৯

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বন্দরে থাকা ৫ ট্রাক ব্লিচিং পাউডার পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোর রাতে সেহরির সময় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও বন্দরের নিরাপত্তারক্ষীরা জানান, সেহরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখতে পান ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে পৌঁছানোর আগেই বন্দরে ৩৮ নম্বর শেডে থাকা ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ভারতীয় ট্রাক পুড়ে ছাই হয়ে যায়।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি জানান, বুধবার ভারত থেকে ৫টি ট্রাকে ব্লিচিং পাউডারের চালানটি আমদানি হয়। ব্লিচিং ভর্তি ট্রাক তেরপল দিয়ে লম্বা সময় ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে বেনাপোল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় ভারতীয় ট্রাকগুলো বন্দরের বাইরে থাকায় বেনাপোল বন্দর আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল।

স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিস কর্মীরা আসতে দেরি করা ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তবে এ ঘটনায় কত টাকার মালামাল পুড়ে গেছে তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, বিগত ৫ মাসও আগে ব্লিচিং ভর্তি একটি ভারতীয় ট্রাকে আগুন লেগে ট্রাক ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এবার একযোগে পুড়লো ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ট্রাক।

আরও পড়ুন

×