চালু হলো 'জামালপুর এক্সপ্রেস’
ঢাকা-জামালপুর-ঢাকা রুটের নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর একপ্রেস’
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০২:৩২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ | ০২:৫৭
ঢাকা-জামালপুর-ঢাকা রুটের নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর একপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে বাঁশিতে ফু দিয়ে পতাকা উড়িয়ে নতুন এ ট্রেন উদ্বোধন করেন তিনি।
এর আগে ট্রেনটি উদ্বোধন উপলক্ষে জেলা প্রসাশসের উদ্যোগে জামালপুর রেলস্টেশনে ও সরিষাবাড়ি অ্যাডভোকেট মতিয়ার রহমান রেলস্টেশনে একটি ভিডিও কন্সফারেন্সের আয়োজন করা হয়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জেলা প্রসাশক মোহাম্মদ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ আন্তঃনগর ট্রেন জামালপুর স্টেশন থেকে ছেড়ে যাবে বিকাল ৫টা ৪৫ মিনিটে। ট্রেনটি সরিষাবাড়ি, তারাকান্দি, বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে রাত সাড়ে ১১টায়।
আর ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ছেড়ে জামালপুরে পৌঁছুবে বিকাল ৪টা ৫ মিনিটে। ট্রেনটির বিরতি স্টেশনগুলো হচ্ছে- সরিষাবাড়ি, তারাকান্দি, অ্যাডভোকেট মতিউর রহমান, হেমনগর, ভুয়াপুর, বঙ্গবন্ধু পূর্বসেতু, টাঙ্গাইল, জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন।
জামালপুর এক্সপ্রেসে ১১০টি এসি চেয়ার ও ৫১০টি শোভন চেয়ারসহ মোট ৬২০টি আসনের ব্যবস্থা থাকবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন হবে রোববার।
