ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এক মাস পর সেপটিক ট্যাঙ্কে মিলল গৃহবধূর মরদেহ

এক মাস পর সেপটিক ট্যাঙ্কে মিলল গৃহবধূর মরদেহ
×

প্রতীকী ছবি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২২ | ১০:০৩ | আপডেট: ২৮ মে ২০২২ | ১০:০৩

নিখোঁজের এক মাস পর ক্ষেতলালে বিউটি বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ২টায় শিবপুর পূর্বপাড়া গ্রামের প্রবাসী শাহ আলমের ছেলে উজ্জ্বল হোসেনের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

২১ এপ্রিল রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড়া গ্রামের গৃহবধূ বিউটি বেগম প্রেমের টানে শিবপুর পূর্বপাড়া গ্রামের উজ্জ্বলের বাড়িতে আসেন। উজ্জ্বলকে বিয়ের জন্য চাপ দিলে ওই রাতেই তাকে শ্বাসরোধে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে পুঁতে রাখা হয়। এদিকে বিউটির পরিবারের পক্ষ থেকে তাঁর নিখোঁজের বিষয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দেয়। বগুড়া জেলা পুলিশ তার মোবাইল ফোন ট্র্যাক করে উজ্জ্বলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে সেপটিক ট্যাঙ্ক থেকে বিউটির মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানী ও বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×