অবৈধভাবে ধান মজুত করায় ৯০ হাজার টাকা জরিমানা
ছবি: সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২২ | ০৯:১৭ | আপডেট: ০৪ জুন ২০২২ | ০৯:১৭
সারাদেশে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার নওগাঁর নিয়ামতপুরে বেশ কয়েকটি চালকল ও গুদামে প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়েছে। এ সময় অবৈধভাবে ধান মজুত করায় তিনটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেট নাহারল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মুনজুরুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। দণ্ডিত প্রতিষ্ঠানের মধ্যে ভাবিচা ইউনিয়নের রাউতলা গাবতলী বাজারের নেহা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, ডিমা বাজারের খাইরুল ট্রেডার্সকে ১০ হাজার ও জোনাব আলী নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ারসহ পুলিশ সদস্যরা।
