ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাঝ পদ্মায় রো রো ফেরিতে অগ্নিকাণ্ড

মাঝ পদ্মায় রো রো ফেরিতে অগ্নিকাণ্ড
×

ছবি: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২২ | ০৯:০১ | আপডেট: ১১ জুন ২০২২ | ০৯:০১

মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে শরীয়তপুরের মাঝিরঘাট আসার পথে রো রো ফেরি বেগম রোকেয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ভোর সোয়া ৫টার দিকে মাঝিরকান্দি চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ফেরিতে অর্ধশতাধিক যাত্রী ও ৩৬টি গাড়ি ছিল। দ্রুত অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও পানির পাম্পের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এতে কেউ হতাহত হয়নি।

ফেরির ক্যান্টিনে থাকা তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম।

তিনি জানান, আগুনে ফেরির ভেতরে রুমের সিলিং পুড়ে গেছে। এ ছাড়া তেমন কোনো সমস্যা হয়নি। দুর্ঘটনার পর সেটি পরিদর্শন করেছে বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ। তবে ফেরিটির চলাচল অব্যাহত আছে।

আরও পড়ুন

×