ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে বিএফইউজের বিক্ষোভ

নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে বিএফইউজের বিক্ষোভ
×

ছবি: সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ জুন ২০২২ | ০৯:১৮ | আপডেট: ১৮ জুন ২০২২ | ০৯:১৮

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের নিয়োগপত্র, নিয়মিত বেতনভাতা দেওয়া ও বকেয়া পরিশোধ, জাতীয় সম্প্রচার আইন প্রণয়ন, ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করাসহ আট দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরীর দড়িখড়বোনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এ কর্মসূচি পালন করে। সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

তিনি বলেন, রাজশাহী থেকেই সাংবাদিকদের এ আন্দোলন শুরু হলো। এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে মহাসচিব দীপ আজাদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি মধুসূদন মণ্ডল, শহিদুল আলম, মাহাবুবুল আলম নয়ন ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল। রাজশাহীতে এ কর্মসূচির আয়োজন করায় বিএফইউজেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন আরইউজে সভাপতি রফিকুল ইসলাম।

এ ছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, চট্টগ্রামের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, খুলনার সভাপতি ফারুক আহমেদ, যশোরের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, বগুড়ার সভাপতি আমজাদ হোসেন মিন্টু, দিনাজপুরের সভাপতি অহিউল আলম আর্টিস্ট, ময়মনসিংহের সভাপতি আতাউল করিম খোকন, নারায়ণগঞ্জের সভাপতি আবদুস সালাম খোকন এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষে আফরোজা আক্তার বক্তব্য দেন।

আরও পড়ুন

×