ল্যাঙ্গুয়েজ লীগ উপলক্ষে রংপুরে সুহৃদের প্রচারাভিযান
ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ১০:০৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ | ১০:৫৩
ডেটোস ল্যাঙ্গুয়েজ লীগ-২০১৯ উপলক্ষে রংপুরে প্রচারাভিযান চালিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ। সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ, রংপুর জিলা স্কুল, পুলিশ লাইন্স স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে এ প্রচারাভিযান চালানো হয়।
আগামী ১৮ ও ১৯ অক্টোবর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়মাবলী জানাতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

প্রচারাভিযানে অংশ নেন- সমকাল রংপুর অফিসের স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাহমুদ জয়, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বেরোবি সুহৃদ সমাবেশের সদস্য আবুল বাদশা, মারুফ রায়হান, আলপনা আক্তার, শাহিদা আক্তার, হাবিবুর রহমান, নুশরাত জাহান নিশাত। এছাড়া প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গেও কথা বলেন সুহৃদ সমাবেশ সদস্যরা।
- বিষয় :
- ল্যাঙ্গুয়েজ লীগ
- প্রচারাভিযান
- রংপুর
