আনোয়ারায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০১:৪৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ | ০৪:১৭
চট্টগ্রামের আনোয়ারায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার সকাল ১০টায় ঝিওরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম সুভাষ কান্তি (৪৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিওরী এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সুভাষ কান্তি মারা যান। আহত পাঁচজনকে আনোয়ারা মেডিকেলে নেওয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ জানান, পুলিশ অটোরিকশা দুটি আটক করেছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- আনোয়ারা
- মুখোমুখি সংঘর্ষ
