ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

খাগড়াছড়িতে ২ পক্ষের গুলি বিনিময়ে নিহত ১

খাগড়াছড়িতে ২ পক্ষের গুলি বিনিময়ে নিহত ১
×

মাটিরাঙ্গা থানা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২২ | ২৩:৩০ | আপডেট: ১৭ জুলাই ২০২২ | ২৩:৩০

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুইপক্ষের গুলি বিনিময়ে একজন নিহত হয়েছেন। তার নাম উত্তম কুমার ত্রিপুরা (২৫)। সোমবার ভোরে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় এই ঘটনায় আহত হয়েছে একজন।

নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে মুখোশধারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে স্থানীয় যুবক উত্তমকে হত্যা করে। এতে চিগন চিজি চাকমা (২৪) নামে এক ইউপিডিএফ কর্মী আহত হন।

আরও পড়ুন

×