ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

লক্ষ্মীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

লক্ষ্মীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৪:৩০ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ | ০৪:৩৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের ব্যবসায়ী দিপক মুজমদার মারা গেছেন। 

মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিপক। 

দিপক লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতোলা এলাকার বাসিন্দা ও মান্দারী বাজারের ‘জয়দুর্গা মেডিকেল হলে’র মালিক গোপাল মজুমদারের ছেলে।

দিপকের বাবা গোপাল মজুমদার জানান, গত ৫ অক্টোবর দিপক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে মাইজদী প্রাইম হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রিন লাইফ হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে মারা যান তিনি। 

স্থানীয়রা জানান, মান্দারী ইউনিয়নে কোনো মশক নিধক স্প্রে ছিটানো হয়নি। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৪-৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

দ্রুত মান্দারী ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্প্রে ছিটানোর দাবি জানান স্থানীয়রা।

আরও পড়ুন

×