গণসাক্ষাৎকারে এমপি নুরুল ইসলাম নাহিদ
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২২ | ০৮:৪৪ | আপডেট: ৩১ জুলাই ২০২২ | ০৮:৪৪
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জনসাধারণের সঙ্গে গণসাক্ষাৎকারে মিলিত হয়েছেন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। রোববার উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত গণসাক্ষাৎ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন।
নুরুল ইসলাম নাহিদ জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনপদের বিভিন্ন সমস্যার ব্যাপারে জানতে ও সমাধান খুঁজে বের করতে এই গণসাক্ষাৎ।
তিনি বলেন, উপজেলার সর্বসাধারণের বক্তব্য শুনলে কাজ করতে সুবিধা হয় এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হয়। এলাকাভিত্তিক কিছু সমস্যা আছে। তা স্থানীয়ভাবে সমাধান করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মৌসুমী মান্নান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান প্রমুখ।
গণসাক্ষাৎ শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করেন এমপি নুরুল ইসলাম নাহিদ।
- বিষয় :
- সংসদ সদস্য
- নুরুল ইসলাম নাহিদ
