ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গোসলে নেমে ‘পানিতে ডুবে’ প্রাণ গেল ২ শিশুর

গোসলে নেমে ‘পানিতে ডুবে’ প্রাণ গেল ২ শিশুর
×
×

প্রতীকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২ | ০৮:৪৯ | আপডেট: ০৫ আগস্ট ২০২২ | ০৮:৪৯

‘পানিতে ডুবে’ ঝিনাইদহের মহেশপুরে জিম (১৩) ও সাব্বির (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মহেশপুর দমকল বাহিনীর সদস্যরা স্থানীয় কপোতাক্ষ নদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

শিশু জিম মহেশপুর শহরের হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে। অন্যদিকে সাব্বির হোসেন একই পাড়ার রহমত আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে মহেশপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুস সোবাহান হাওলাদার সমকালকে জানান, শুক্রবার দুপুরে জিম ও সাব্বির মহেশপুরের কপোতাক্ষ নদে গোসল করতে নামে। গোসলে নেমে তারা ছোট্ট একটি ডিঙি নৌকায় চড়তে যায়। এসময় নৌকাটি উল্টে তাদের গায়ের ওপর পড়ে এবং তারা ডুবে যায়। তাদের সঙ্গে থাকা আরেক শিশু বাড়িতে এসে জানালে আত্মীয় স্বজনরা কপোতাক্ষ নদে খোঁজ করতে থাকে। খবর পেয়ে বিকেল ৩টার দিকে মহেশপুর দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে জিম ও সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কীভাবে শিশু দুইটির মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×