ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শ্রীবর্দীতে বোরকা পরে হামলা

চেতনা ফিরল না হামলায় আহত শ্বশুরের

চেতনা ফিরল না হামলায় আহত শ্বশুরের
×

প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৩৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৩৬

শ্যালকের বিয়ের দাওয়াত না পেয়ে ক্ষোভে বোরকা পরে শ্বশুর বাড়ি এসে স্ত্রী-চাচা শ্বশুর ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেন মিন্টু মিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনার ৮৬ দিন পর শনিবার মারা গেলেন আহত মনু মিয়া।

গত ২৩ জুন রাতে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পটল গ্রামে শ্বশুর বাড়ি হামলা চালান মিন্টু। এতে নিহত হন- তাঁর স্ত্রী মনিরা বেগম, শাশুড়ি শেফালী বেগম, চাচা শ্বশুর নূর মোহাম্মদ ওরফে মাহমুদ।

হামলার সময় মাথায় দায়ের কোপ লাগলে অচেতন হয়ে পড়েন মিন্টুর শ্বশুর মনু মিয়া। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে বাড়িতে নিয়ে যান স্বজনরা।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আসামি মিন্টু হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি কারাগারে আছেন। তিনি বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের মেয়ে মিনারা বেগম। নিহতের তালিকায় একজন যোগ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। নিহত মুন মিয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×