ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘরে স্ত্রীর গলা কাটা মরদেহ, স্বামী পলাতক

ঘরে স্ত্রীর গলা কাটা মরদেহ, স্বামী পলাতক
×

ছবি- সংগৃহীত।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২২:৪৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২২:৪৫

নাটোরের বড়াইগ্রামে বিউটি বেগম (৪৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়া এলাকায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আজ রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বামী আব্দুল বারেক (৪৯) পালিয়েছেন। তিনি পেশায় একজন অটোভ্যানচালক। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

বড়াইগ্রাম থানার এসআই জুবায়ের হোসেন জানান, রাত আড়াইটার দিকে ৯৯৯-এর ফোনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গোপালপুর স্কুলপাড়ায় আব্দুল বারেকের বাড়ি যায়। তার ঘরে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা অবস্থায় বিউটি বেগমের লাশ পাওয়া গেছে। এ সময় আব্দুল বারেককে বাড়িতে পাওয়া যায়নি। তার ঘরের দরজা খোলা ছিল। ধারণা, করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আব্দুল বারেক তার স্ত্রী বিউটি বেগমকে গলা কেটে হত্যা করেছেন। তাকে গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

×