ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খুলনায় খাদ্য কর্মকর্তার সাত বছরের কারাদণ্ড

খুলনায় খাদ্য কর্মকর্তার সাত বছরের কারাদণ্ড
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:২৭

খুলনার উপ-খাদ্য পরিদর্শক হাবিবুর রহমানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৮৭ হাজার ৯৫ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় প্রদান করেন। হাবিবুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান জানান, হাবিবুর রহমান ১৯৮৪ সালের ২ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ৬ এপ্রিল পর্যন্ত দৌলতপুর মহেশ্বরপাশা সিএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 

দায়িত্ব পালনকালে তিনি সিএসডি গোডাউন (পি-৩৩) থেকে ১১ হাজার ৮৯৮ কেজি আমদানিকৃত চাল আত্মসাৎ করেন। যার মূল্য প্রায় ৮৭ হাজার ৯৫ টাকা। 

এ ঘটনায় ১৯৮৫ সালের ২৯ সেপ্টেম্বর হাবিবুর রহমানের বিরম্নদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়। মামলার পর উচ্চ আদালত থেকে জামিন নেন হাবিবুর। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুন

×