ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভোলায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

ভোলায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
×

প্রতীকী ছবি

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০৯:২২

ভোলা সদর উপজেলায় একটি বাগানে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে রনি ও শাহাদাত নামে দুই শিশু আহত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামের জমাদ্দার বাড়ির বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয রফিকুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রনি ও চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত বুধবার বিকেলে জমাদ্দার বাড়ির বাগানে খেলছিল। এ সময় সেখানে পড়ে থাকা ককটেল নাড়াচাড়া করতে গেলে দুটি বিস্ফোরিত হয়ে তারা আহত হয়। আহত অবস্থায় রনি দৌঁড়ে বাড়ি চলে যায় এবং শাহাদাত পুকুরে ঝাঁপিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের নিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এছাড়া বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন বাগানে গিয়ে সেখানে অবিস্ফোরিত আরও দু'টি ককটেল পায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন আল ফারুক, সদর থানার ওসি এনায়েত হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন আল ফারুক সাংবাদিকদের জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাজাহারুল আমিন জানিয়েছেন, রনি আঘাত কিছুটা বেশি। তবে দুই শিশুই এখন ঝুঁকিমুক্ত।

আরও পড়ুন

×