ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চাটমোহরে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় আটক ১

চাটমোহরে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় আটক ১
×

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০৯:৩৪

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর সেন্ট রীটাস হাইস্কুলের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা হলে পুলিশ এক যুবককে আটক করেছে।  

গত শুক্রবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগে জানা গেছে, একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন মেয়েটিকে উত্ত্যক্ত করত। এ অবস্থায় মেয়েটি ঢাকায় চলে যায়। সম্প্রতি এসএসসি নির্বাচনী পরীক্ষা শুরু হলে সে চাটমোহরে আসে এবং পরীক্ষায় অংশ নেয়।

গত শুক্রবার রাতে মেয়েটি প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা চাটমোহর পলিটেকনিকের ছাত্র আরিফ ও তার দুই বন্ধু একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে জমির উদ্দিন ও আজাহার আলীর ছেলে সুমন ধর্ষণ করে। সুমনের বাড়িতে এ ঘটনা ঘটে। ছাত্রী বাড়ি এসে তার মা-বাবাকে ঘটনাটি জানায়। 

স্থানীয় প্রধানদের জানানোর পর কোনো সমাধান না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রী চাটমোহর থানায় এসে ধর্ষণের বর্ণনা দেয়। পরে তার বাবা তিন জনের নামে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

থানার ওসি সেখ নাসীর উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আরিফ হোসেনকে আটক করেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আরও পড়ুন

×