পদ্মায় নৌকা ডুবে যুবকের মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১০:১৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ | ১০:১৪
পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে নাসিম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর মোল্লার ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়।
নাসিম উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের আইনুল মল্লিকের ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।
পাকশী ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান খোকন জানান, বুধবার বিকেলে পদ্মা নদীর চরে পেঁয়াজ চাষ করার কাজ শেষ করে প্রায় ৪০ জন কৃষি শ্রমিক একটি নৌকায় বাড়ি ফিরছিল। ঘাটে পৌঁছার কিছুক্ষণ আগে হঠাৎ নৌকাটি উল্টে সব যাত্রী পানিতে পড়ে যায়। এ সময় সাঁতরে অন্যরা পাড়ে উঠতে সক্ষম হলেও নাসিম পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় ডুবুরিরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
- বিষয় :
- পদ্মায় নৌকডুবি
- নৌকাডুবি
