ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা
×

প্রতীকী ছবি

পাবনা অফিস

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২ | ০৯:০০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ | ০৯:০৩

পাবনার আটঘরিয়ার গুলি করে আবু মুছা খাঁ (৩৫) নামে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চাঁচকিয়া ওলির মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত মুছা খাঁ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। কয়েক বছর আগে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। মুছা খাঁ উপজেলার একদন্ত ইউনিয়নের চাঁচকিয়া দিয়ারপাড়ার ওলিউল্লাহর ছেলে।

একদন্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সমকালকে জানান, বুধবার বিকেলে একদন্ত ইউনিয়নের চাঁচকিয়া ওলির মোড়ে একটি চা স্টলের পেছনে ক্যারাম খেলছিলেন মুছা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলাম জানান, নিহত মুছা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ধারণা করা হচ্ছে, চরমপন্থি সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×