রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চালু ১৭ নভেম্বর
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২ | ১১:০১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ | ১১:০৭
তিনি আরও জানান, প্রতি বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে কক্সবাজার এবং প্রতি রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট।
এর আগে গত ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আলোচনার পর রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়।
- বিষয় :
- রাজশাহী-কক্সবাজার
- নভোএয়ার
- বিমান চলাচল
- রাজশাহী
