বাউল সুভাষ ক্ষ্যাপাকে উদ্ধারের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০৪:৩৭
নিখোঁজ জনপ্রিয় বাউল শিল্পী সুভাষ ক্ষ্যাপাকে উদ্ধারের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন স্থানীয় সাংস্কৃতিককর্মী ও বাউল শিল্পীবৃন্দ।
জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে পাবনার চাটমোহর রেলস্টেশন থেকে নিখোঁজ হন বাউল সুভাষ ক্ষ্যাপা। এখনও সন্ধান মেলেনি তার। এ বিষয়ে নিখোঁজের ভাই পাবনার বড়াইগ্রাম থানায় অপহরণের মামলা করতে গেলে অন্য এলাকার ঘটনা বলে তা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
মানববন্ধন থেকে বাউল সুভাষ ক্ষ্যাপাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।
এতে বক্তব্য দেন- বাউল আলাউদ্দিন সাঁই, বাউল ইন্তাজ, বাউল নাজির, ইমদাদুল হক পলাশ, নুরুল হক মিলন, সালাউদ্দিন দুলাল, জাকির হোসেন, আ. রাজ্জাক ঠাকুর প্রমুখ।
- বিষয় :
- গোয়ালন্দ
