হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে আসামির মৃত্যু
ফরিদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট- ফাইল ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ | ০৯:১৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ | ০৯:১৭
ফরিদপুরে হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে মাহাবুবুর রহমান গাজী (৩৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের সামনে এ ঘটনা ঘটে।
মৃত মাহবুবুর রহমান সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, মাহাবুবুর একটি সড়ক দুর্ঘটনার মামলার আসামি ছিলেন। তিনি এ মামলার হাজিরা দিতে এসে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের বিচারক মো. ফরিদ আহম্মেদের কোর্টের বারান্দায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক শামীম হাসান বলেন, খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ফরিদপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ফরিদপুরের কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, আদালতে হাজিরা দিতে এসে মাহাবুবুর রহমান নামে এক আসামি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
- বিষয় :
- ফরিদপুর
- আদালতে হাজিরা
- আসামির মৃত্যু
