ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কারাগারে যুবক

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কারাগারে যুবক
×

প্রতীকী ছবি

যশোর অফিস

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২ | ০৮:৩২ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ | ১০:৩৩

যশোরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সারারাত আটক রেখে ধর্ষণের অভিযোগে শাহারিয়ার সুজন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ওই ছাত্রীর বাবা কোতয়ালি থানায় মামলা করলে গভীর রাতেই সুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন যশোর শহরের খালধার রোড এলাকার আব্দুল মতলবের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর সঙ্গে সুজনের মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর তা ভালোবাসায় রূপ নেয়। গত ৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে সুজন তাকে বিয়ের কথা বলে নিউমার্কেটের শিশু হাসপাতালের সামনে ডেকে নেয়। সারাদিন মোটরসাইকেলে ঘুরে রাত ৮টার দিকে তার বাসায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে সুজন। বাধা দিলে সুজন ওই স্কুলছাত্রীকেকে মারধর করে। পরদিন সকালে তাকে বাড়ি থেকে বের করে দেয় সে। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন ওই স্কুলছাত্রীর বাবা।

যশোর কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একে এম শফিকুল আলম চৌধুরী সমকালকে বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে ওই শিক্ষার্থী। তিনি বলেন, আসামিকে আদালতে পাঠালে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

×