ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

ইয়াবা বিক্রির সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ইয়াবা বিক্রির সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
×

গ্রেফতার মো. আসাদুজ্জামান বেলাল -সমকাল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৭:০৮

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ দশমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ওই নেতার নাম মো. আসাদুজ্জামান বেলাল (৩২)। তিনি জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে। এছাড়াও তিনি আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন। 

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, পুলিশি অভিযানে গ্রেফতার হওয়া আসাদুজ্জামান বেলাল একজন বড় মাদক ব্যবসায়ী। একই সঙ্গে নিজেও মাদকসেবন করেন। তিনি আশপাশের জেলা-উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ রকমারি মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রি করেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে উক্ত স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছেন-গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। একপর্যায়ে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×