ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ ঘণ্টায় তিন দুর্ঘটনা
শ্রীনগরের সমষপুর এলাকায় বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যক্তিগত গাড়ি। ছবি- সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ | ১০:১৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ | ১০:২০
জানা যায়, জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু রেলস্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি বাস পেছন থেকে একটি ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনজন। তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ছাড়া শ্রীনগরের সমষপুর এলাকায় সংঘর্ষ হয় নিয়ন্ত্রণ হারানো দুটি ব্যক্তিগত গাড়ির মধ্যে। তবে এতে কেউ আহত হননি।অপরদিকে সিরাজদীখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজার সামনে ব্যক্তিগত গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। হাষাড়া হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এতে কেউ আহত না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে। একটি দুর্ঘটনায় তিনজন আহত হন।
