ফরিদপুরে অস্ত্র-গুলি-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০৫:৩৬
ফরিদপুর শহরের বাইপাস রোড থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ এবং ২০৫ পিস ইয়াবাসহ শাহারিয়ার হোসেন শান্ত (২২) নামের এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব। শান্ত স্থানীয় গোয়ালচামট ১নংসড়কের শাহাদাৎ হোসেনের ছেলে।
র্যাব সূত্র জানায়, শান্ত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদক, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, মঙ্গলবার রাতে ফরিদপুর বাইপাস সড়কের নির্মানাধীন টেক্সটাইল কলেজের সামনে এক মাদক ব্যাসায়ী ইয়াবা ট্যাবলেটের একটি চালান অন্য এক মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্ত করবে বলে খবর পায় র্যাব-৮। এ সময় ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালিয়ে শাহারিয়ার হোসেন শান্তকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ ও ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শান্তকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ওই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
- বিষয় :
- মাদক ব্যবসায়ী
- গ্রেফতার
- ফরিদপুর
