চট্টগ্রামে র্যাব পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৯:৫৪
র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুরে এ ঘটনা ঘটে। গ্রেফতার রেজাউল হক সজলের বাড়ি কিশোরগঞ্জে।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, গ্রেফতার রেজাউল হক সজল র্যাব সদস্য পরিচয় দিয়ে কামাল হোসেন বিপ্লব নামের এক মাইক্রোবাস চালকের গাড়ি ভাড়া করেন। এরপর জাহিদ নামের এক যুবককে তার সঙ্গে অপারেশনে যাওয়ার জন্য বলেন। তবে সজলকে দেখে জাহিদের সন্দেহ হলে তিনি থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সজলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি নকল পরিচয়পত্রও উদ্ধার করা হয়। তাকে প্রতারণার দায়ে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- র্যাব
