ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
×

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ১২:৩৬ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ | ১২:৩৮

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপনির্বাচনে ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন তারা।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের রিটানিং কর্মকর্তা জিএম সাহাতব উদ্দীন জানান, পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পার্টির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) সাফি আল আসাদ ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

রিটানিং কর্মকর্তা জিএম সাহাতব উদ্দীন জানান, আগামী ৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি।

তিনি জানান, এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি। বুথ ৮০৮টি।

আরও পড়ুন

×