ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামির মৃত্যু কারাগারে

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামির মৃত্যু কারাগারে
×

কাশিমপুর কারাগার- ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৬:২৮ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৬:২৮

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি থাকা জঙ্গি হরকাতুল জিহাদ (হুজি) সদস্য আবুল হোসেন খোকনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি খোকন শুক্রবার সকালে মারা গেছেন।

বরিশাল সদর উপজেলার রাজধর গ্রামের খোকন ২০১৬ সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

কারা সূত্র জানায়, শুক্রবার সকালে খোকন হঠাৎ করে কারাগারের ভেতর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম সমকালকে জানান, খোকনকে ঢাকার কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়েছিল।

আরও পড়ুন

×