ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নেত্রকোণায় শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক

নেত্রকোণায় শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ১৫:৫১ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ | ১৫:৫১

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ নেত্রকোণা পৌর এলাকায় শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শনিবার বিকেলে পারলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০০ নারী-পুরুষকে এ বস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের সময় বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবসময়ই অগ্রণী ভুমিকা পালন করে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। প্রচণ্ড শীতে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি।

এ সময় বিজিবি'র অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার, নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি'র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×