কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি গ্রেপ্তার
রেদুয়ান রহমান ওয়াকিউর
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৪:২০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৪:২০
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রেদুয়ানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ। তিনি জানান, একটি নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও কয়েকজন নেতার বাসায়ও রোববার রাতে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
তিনি জানান, রাতে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ সুমন ও যুবদল নেতা নূরুল ইসলামের বাসায়ও পুলিশ গিয়েছিল। তবে তারা বাসায় ছিলেন না।
- বিষয় :
- ছাত্রদল
- ছাত্রদল নেতা গ্রেপ্তার
- কিশোরগঞ্জ