পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
প্রতীকী ছবি
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ০৯:৫৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ | ১১:০৪
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর ধবলসতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ৬৬ নং কমিউটার ট্রেনটি পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর ধবলসতী এলাকা অতিক্রমের সময় রেললাইনে বসে থাকা এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে এলাকাবাসী পুলিশ ও দমকল বাহিনীকে (ফায়ার সার্ভিস) দেয়। দমকল বাহিনীর সদস্যরা এসে পরে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
- বিষয় :
- লালমনিরহাট
- পাটগ্রাম
- ট্রেনে কাটা
