ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আ'লীগ কখনও জনগণের ভোটে নির্বাচিত হয়নি: নিতাই রায় চৌধুরী

আ'লীগ কখনও জনগণের ভোটে নির্বাচিত হয়নি: নিতাই রায় চৌধুরী
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩ | ১২:৫৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ | ১২:৫৪

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কোনোদিনও গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ কখনও দেশের জনগণের ভোটে নির্বাচিত হবে না। 

খুলনা নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিদ্যুৎ-গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

বিএনপির এই নেতা বলেন, দেশের জনগণের ভোটের অধিকার নেই। দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। আওয়ামী লীগ গণতন্ত্র খর্ব করে নিজেরা ক্ষমতায় টিকে আছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশকে একটি দানব রাষ্ট্রে পরিণত করেছে। গত ১৫ বছর ধরে দেশের বিচার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপিস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। এছাড়া বিএনপি নেতা আবু হোসেন বাবু, মোল্ল খায়রুল ইসলাম, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক প্রমুখ বক্তৃতা করেন।

আরও পড়ুন

×