ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

দুই বাসের মাঝে পড়ে যাত্রী নিহত

দুই বাসের মাঝে পড়ে যাত্রী নিহত
×

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০৫:০৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ | ০৫:২৯

মুন্সীগঞ্জে দুই বাসের মাঝে এক যাত্রী মারা গেছেন। নিহতের নাম মুকুল শেখ (৩১)। 

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদী বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. ফিরোজ মিয়া বলেন, ঢাকা থেকে দুটি বাস যাত্রী নিয়ে কুমিল্লা যাওয়ার পথে জামালদী এলাকায় যাত্রী উঠা-নামার জন্য দাঁড়িয়েছিল। পেছনে দাঁড়ানো বাসের যাত্রী মুকুল নামার সময় তাকে বহনকারী গাড়িটি চাপা দেয়। এতে দুই বাসের মধ্যে পড়ে চাপা পড়ে মারা যায় মুকুল। 

যাত্রী হত্যার দায়ে দুই চালক ও বাস দুটি আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

×