ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পদ্মার বালু তোলায় ৬ জন কারাগারে

পদ্মার বালু তোলায় ৬ জন কারাগারে
×

প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৫৩

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে ছয়জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পদ্মাতীরের কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি বাল্ক্কহেড ও আনলোড মেশিন জব্দ করা হয়। আটক করা হয় ৯ জনকে।

কারাদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিরা হলো- ঢাকার দোহারের বাহ্রা গ্রামের মো. মুন্নাফ ও মো. খোকন, পটুয়াখালীর ঢেউখালী গ্রামের মো. নুর আলম, একই গ্রামের মো. লালু, ফিরোজ মৃধা ও বদরপুর গ্রামের মো. ফেরদৌস।

অভিযানে নেতৃত্ব দেওয়া হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া বলেন, বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র পদ্মা থেকে বালু তুলে আসছে। বৃহস্পতিবার সেখান থেকে ৯ জনকে আটক করেন। তাদের একজন অসুস্থ ও দু'জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, অন্য ছয়জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০-এর ৪ ধারা লঙ্ঘন ও ১৫ ধারায় এক মাস করে কারাদণ্ডাদেশ দেন। অবৈধভাবে বালু তোলা রোধে এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন

×