ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রুনাইয়ে বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ব্রুনাইয়ে বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
×

কামরুল হাসান

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০২

ব্রুনাইয়ে বসবাসরত কামরুল হাসান নামের বাংলাদেশি এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার দুপুরে তাঁর বাসায় এ ঘটনা ঘটে। পরে ব্রুনাই পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে হিমাগারে রাখে।

নিহত কামরুল ভোলা শহরের মাছুমা খানম স্কুল রোডের বাসিন্দা। বর্তমানে তাঁর পরিবার ঢাকার মিরপুরে বসবাস করছে। তাঁর মরদেহ দেশে আনা ও হত্যার কারণ উদ্ঘাটনে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

নিহতের বোন সুরাইয়া আক্তার আলো জানান, শনিবার সকাল ১০টায় বাংলাদেশে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন তাঁর ভাই। বিকেল ৪টায় তাঁকে কুপিয়ে হত্যার খবর পান তাঁরা। কামরুল দীর্ঘ ১৮ বছর ধরে ব্রুনাই সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে বাড়ি নির্মাণ ও বাড়ি ভাড়ার ব্যবসা করতেন। তিনি আরও জানান, ঘটনার দিন দুপুরে কামরুল ও তাঁর গাড়িচালক একসঙ্গে দুপুরের খাবার খান। তাঁকে বাসায় রেখে চালক কাজের সাইডে যান। ২ ঘণ্টা পর এসে অন্ধকার ঘরে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখেন চালক।
কামরুলের মৃত্যুর খবরে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, এক ছেলে ও মায়ের সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি।
নিহতের পরিবারের অভিযোগ, সেখানে চাচার সঙ্গে পাওনা ৩০ লাখ টাকা নিয়ে কয়েকবার মনোমালিন্য হয়েছিল কামরুলের।

আরও পড়ুন

×