ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার

নাটোরে কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ২২:৩৬

নাটোরের নলডাঙ্গা উপজেলায় তামান্না খাতুন (১৭) নামের এক কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পীরগাছা এলাকার রাখালগাছা মোড় এলাকায় একটি আম বাগানে গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেয়েটির মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত তামান্না রাজশাহীর বাগমারা উপজেলার সমসপাড়া গ্রামের আব্দুর রশীদের মেয়ে। সে পুঠিয়া উপজেলা সাধনপুর পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিল।

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েটির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন

×