ভবন ভাঙল কেডিএ
ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:১৬ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:১৬
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে নকশা অনুমোদন নিয়ে সেটি অনুসরণ না করে খেয়াল-খুশিমতো ভবন বানানোর অভিযোগে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিয়েছে কেডিএ।
মঙ্গলবার মহনগরীর দৌলতপুর থানার পাবলায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ওই ভবন ভেঙে দিয়েছে কেডিএ।
কেডিএর অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান জানান, পাবলা এলাকার আকিমুল হোসেন নকশা অনুমোদন নিলেও নিজের ইচ্ছামতো বাড়ি বানিয়েছেন। তাঁকে নোটিশ দিলেও তিনি সড়কের জমি ছাড়েননি। অভিযান চালিয়ে তাঁর নির্মাণাধীন একতলা ভবনের খেলাপি অংশ ভেঙে অপসারণ করা হয়েছে। এ নিয়ে গত ৬ মাসে প্রায় ১৫টি নকশাবহির্ভূত স্থাপনা অপসারণ করা হয়েছে।
- বিষয় :
- খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ
- কেডিএ
- ভবন ভাঙা