ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি
×
×

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০১ মার্চ ২০২৩ | ০৪:৪৪ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ০৪:৪৪

চিকিৎসকের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের প্রতিবাদে খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল-ক্লিনিকে আজ বুধবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা এই কর্মসূচি ঘোষণা করেছিল।

চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন অনেক রোগী। তবে চালু রয়েছে শুধুমাত্র জরুরি বিভাগ।

হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন চিকিৎসকরা।

বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানান, গত ২৫ ফেব্রুয়ারি নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের এএসআই নাঈম ও তার সঙ্গীরা ডা. শেখ নিশাত আবদুল্লাহকে মারধর করেন। এ ছাড়া অপারেশন থিয়েটারে ভাঙচুর চালায় তারা। এক মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার কথা বলে তারা এই হামলা চালায়।

ডা. নিশাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

আরও পড়ুন

×