ফরিদপুরে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩ | ০৬:৩০ | আপডেট: ১৫ মার্চ ২০২৩ | ০৬:৩৫
চার দফা দাবি আদায়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) উদ্যোগে দিনব্যাপী ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে কর্মসূচি পালন করে ম্যাটসের শিক্ষার্থীরা।
ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সদ্য প্রণীত অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান, বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন।
কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন ম্যাটসের শিক্ষার্থী শরীফ, আদিবর, ফয়সাল সাজ্জাদ অনন্ত, রকিবুল, জামি।
আগামী ২০ মের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও ব্যাপক কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করে তারা।
- বিষয় :
- ম্যাটস
- ক্লাস বর্জন
