ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শিবালয়ে বারুণীর স্নান অনুষ্ঠিত

শিবালয়ে বারুণীর স্নান অনুষ্ঠিত
×
×

শিবালয়ে বারুণী স্নান উপলক্ষে পূণ্যার্থীরা পুরোহিতের কাছে মন্ত্র পাঠ করছেন ছবি: সমকাল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩ | ০৬:৫৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ | ০৬:৫৭

মানিকগেঞ্জর শিবালয়ের হিন্দু ধর্মাবলম্বীদের আড়াই শত বছরের পুরানো বারুণীর স্নান যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাশ্ববর্তী দেশ ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পুণ্যার্থী এ বারুণীর স্নান করেন।

শিবালয়ের যমুনা নদীর তীরে পুণ্যার্থীদের ভিড়ে কোথাও ঠাঁই ছিল না। এ স্নানকে কেন্দ্র করে যমুনা নদীর তীরে গড়ে উঠেছিল পুণ্যার্থীদের মিলন মেলা । স্নান উপলক্ষে মাসব্যাপী গ্রাম্যমেলার আয়োজন করা হয়েছে।

শিবালয় বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন জানান, হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুণীর স্নান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রথীন সাহা জানান, প্রতি বছরের মতো এবারও বারুণীর স্নান উপলক্ষে পুণার্থীদের মাঝে গঙ্গা পূজার প্রসাদ বিতরণ করা হয়েছে।

শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল জানান, যমুনা নদীর তীরে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে স্নান করতে পারেন এজন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হয়েছে।

শিবালয় থানার ওসি শাহ নুর এ আলম জানান, পুণার্থীদের নিরাপদে বারুণীর স্নান করার জন্য পুলিশের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু জানান, বারুণীর স্নান উপলক্ষে পুর্ণাথীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

×