ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

শিশু রমজান হত্যায় খালা-খালু গ্রেফতার

শিশু রমজান হত্যায় খালা-খালু গ্রেফতার
×

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০৫:৫৭

নড়াইলের লোহাগড়ায় শিশু রমজান শেখ হত্যার ঘটনায় তার খালা লাকী বেগম ও খালু হাবিবুর রহমনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার সিংগা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে গ্রেফতার হন শিশুটির বাবা ইলিয়াস শেখ ও মামা মো. ইউসুফ শেখ। গ্রেফতার ব্যক্তিদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ  জানায়, সাত বছর বয়সী রমজান সিংগা-মশাঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। গত বুধবার সকালে স্কুলে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি সে। 

ওইদিন সন্ধ্যার আগে শিশুটির লাশ তার বাবা ও নানার বাড়ির পাশ্ববর্তী একটি ডোবায় পাওয়া যায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। রমজানের লাশ পুলিশ উদ্ধারের পর তার সৎ মা তহমিনা পলাতক রয়েছেন। এ ঘটনায় রমজানের নানা হবিবর শেখ বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলা নিয়ে বাদী ও পুলিশের পৃথক পৃথক বক্তব্য পাওয়া গেছে। বাদী  সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার রাতে রমজানের বাবা ইলিয়াস শেখ ও সৎ মা তহমিনা বেগমকে আসামি করে থানায় এজাহার জমা দিয়েছিলাম। অথচ এখন দেখছি এজাহারে ওই দুজনের নাম নাই।

লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন বলেন, 'িবাদীর দেওয়া লিখিত এজাহারই এন্ট্রি করেছি।'

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস জানান, মামলার আসামি হিসেবে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আরও পড়ুন

×