টেকনাফে আটক মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা
×
কক্সবাজার অফিস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০৮:৪০
কক্সবাজারের টেকনাফ থেকে ছয় রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার লম্বরী মৎস্যঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম খান জানান, তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তারা অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। কমিউনিটি পুলিশ সদস্যরা তাদের আটক করে।
আটকদের চারজন নারী ও দু'জন পুরুষ। তাদের রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হবে।
